নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পাড়ইল ইউনিয়নের জিনারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিয়ামতপুরগামী একটি অটোভ্যান যাত্রী নিয়ে ওই মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাংগোরের দিকে যাওয়া বেপরোয়া স্টিয়ারিং যুক্ত ভুটভুটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে যাত্রীরা সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে চিকিৎসক নুরেছা বানু (৩৮) নামে এক নারীকে মৃত ঘোষণা করেন। নিহত নুরেছা ওম উইল গ্রামের আলুর রশিদের স্ত্রী। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নওগায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশুসহ আহত ৫
নওগাঁ প্রতিনিধি
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
