প্রাইভেটকারে ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ফন্ট সাইজ:

কঙবাজারের শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া-৬৪ বিজিবি। এ সময় ২৮ হাজার পিস ইয়াবা ও ১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আটক মো. শাহীন (১৮) টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, মঙ্গলবার সকালে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় একটি প্রাইভেটকারের স্টিয়ারিং হুইলের পেছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন