ভোলার লালমোহন উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১০ জন প্রতিবন্ধী নারীকে সেলাই মেশিন ও ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যবসার জন্য ৩ জনকে আর্থিক সহায়তা ও ৫ জনকে ছাগল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল। দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, কালমা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাহাদুর মিয়া, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রতিবন্ধীদের হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদান
লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
