ভোট দিলেন ব্যারিস্টার আরমান

ভোট দিলেন ব্যারিস্টার আরমান

ফন্ট সাইজ:

সকাল ৯টায় ভোট দিলেন ঢাকা-১৪ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান। মিরপুর সরকারি কলেজ সেন্টারে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ব্যারিস্টার আরমান বলেন, এখন পর্যন্ত সব জায়গায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।  কোথাও কোনো ঝামেলা হয়নি। মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সব জায়গায় সিসিটিভি লাগানোর কথা ছিল।  অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি৷ স্থানীয় প্রভাবশালীরা ক্যামেরা লাগাতে দেয়নি৷ অনেক জায়গায় আমাদের লোকজনকে হয়রানি করা হচ্ছে। পোলিং এজেন্টদের হয়রানি করা হচ্ছে। এখন পর্যন্ত যেমন নির্বাচন হচ্ছে, এমন চললে যেই নির্বাচিত হোক আমরা মেনে নেবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন