গাবতলীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফন্ট সাইজ:

রাজধানীর গাবতলী এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ জীবন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একটি বেসরকারি কোম্পানিতে ড্রাইভারের চাকরি করতেন। মঙ্গলবার সকালে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জীবনকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাজু বলেন, আজ (গতকাল) ভোরের দিকে গাবতলীর মেইন রাস্তা পারাপার হচ্ছিলেন জীবন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে সোহ্‌রাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলেও জীবনকে আর বাঁচানো সম্ভব হয়নি। নিহত জীবনের বাড়ি নীলফামারী সদরের টুপামারি নদীপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল গফুর। বর্তমানে পরিবারের সঙ্গে গাবতলী এলাকায় বসবাস করতেন তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন