ঈদের ছুটি শেষে খুললো সরকারি অফিস-আদালত

ফন্ট সাইজ:

ঈদুল ফিতরের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে গতকাল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। প্রথম কর্মদিবসে সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও যথাসময়ে সচিবালয়ের দপ্তরে আসেন। ঈদের পর প্রথম অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। সহকর্মীদের সঙ্গে করেছেন কোলাকুলি। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সচিবালয়ে মূলত স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরবে আগামী রোববার থেকে। ঈদের ছুটির পর দুইদিন অফিস খোলা থাকার পর আবার টানা তিন দিনের ছুটি থাকায় অনেকেই এই দুইদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। গত ২১শে মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। রোজার আগে গত ১৭ই মার্চ থেকে শুরু হয় টানা সাতদিনের সরকারি ছুটি। গত ১৬ই মার্চ ছিল ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস। সোমবার শেষ হয়েছে ঈদের ছুটি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন