মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান তার নির্বাচনী এলাকার জনগণের সেবায় নতুন উদ্যোগ নিয়েছেন। এই দুই উপজেলার জনসাধারণের সুবিধার্থে একটি জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া বার্তায় এ তথ্য জানান। এতে জানানো হয়, এই হটলাইন সেবার মাধ্যমে এলাকার জরুরি সমস্যা, উন্নয়নমূলক কার্যক্রম এবং অপরাধ সংক্রান্ত তথ্য সরাসরি জানানো যাবে। তবে অভিযোগকারীকে অবশ্যই মৌলভীবাজার-রাজনগর উপজেলার বাসিন্দা হতে হবে। তিনি আরও উল্লেখ করেন এ হট লাইন নম্বরে শুধু এলাকার যেকোনো জরুরি ও উন্নয়নমূলক কাজের তথ্য জানাতে। পাশাপাশি কারও জানা কোনো অপরাধমূলক কার্যক্রমের সঠিক তথ্য থাকলে তা হটলাইনের মাধ্যমে অবহিত করার আহ্বান জানিয়েছেন। তবে এই সেবার মাধ্যমে এমপি মহোদয়ের সঙ্গে ব্যক্তিগত ফোনালাপ বা আর্থিক সহায়তা প্রদানের সুযোগ নেই। এতে জানানো হয়েছে হটলাইন সেবা এমপি মহোদয়ের নিযুক্ত সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সরাসরি এমপি মহোদয়কে অবহিত করা হবে। হটলাইনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত কল করা যাবে। (জরুরি প্রয়োজনে যোগাযোগের হটলাইন সেবা নম্বর: +৮৮০১৭১১-৭৫১৫১৫)। এতে আরও বলা হয় সকলের সহযোগিতায় এই সেবাকে কার্যকর ও জনবান্ধব করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
জনগণের সেবায় এমপি এম. নাসের রহমানের হটলাইন চালু
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
