সাভারে সিআরপি এলাকায় ঈদের ছুটিতে একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লার শামসুর রহমানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ঈদে মামার বাড়িতে বেড়াতে গেলে এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরচক্র। ভুক্তভোগী শামসুর রহমান বলেন, বাড়িতে পরিবারসহ আমরা বসবাস করি। ঈদের ছুটি কাটাতে পরিবারের সদস্যদের নিয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকালে বাসায় ফিরে এসে দেখি ঘরের তালা ভাঙা এবং রান্না ঘরের জানালার গ্রিল কাটা। এ সময় ঘরের ভেতরের আলমারি ও ড্রয়ার তছনছ করা ছিল। চোরেরা আলমারির লকার ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানান- তিনি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাচ্চু বলেন, প্রাথমিকভাবে চুরির সত্যতা পাওয়া গেছে। রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভারে ঈদের ছুটিতে বাড়ি ফাঁকা পেয়ে স্বর্ণালঙ্কার ও অর্থ লুট
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
