মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার।
ঈদ উপলক্ষে পরিবার পরিজনের খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোয় এ প্রবাহ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩শে মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৭০ শতাংশ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। গত জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরেও প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। অর্থবছরের শুরু জুলাই থেকে চলতি বছরের ২৩শে মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ৫২৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনা এবং হুন্ডি নিরুৎসাহিত করার পদক্ষেপের কারণে প্রবাসী আয় বাড়ছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আয়ও কিছুটা বেড়েছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে রেমিট্যান্স প্রবাহে।

মনু
২ মাস আগে২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ডলার :
মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার।
ঈদ উপলক্ষে পরিবার পরিজনের খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোয় এ প্রবাহ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আমরা সাত্তিকাদের এক হতভাগ্য জাতি।যারা রেমিটেন্স পাঠায় তাদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারিনা।রেমিটেন্স যোদ্ধারা যখন ঢাকা এয়ারপোর্টের নামে তখন ব্যাগ কাটা শুরু হয়ে যায়,এয়ারপোর্ট এটা নিয়ন্ত্রণ করতে পারে না,না পারার কারণ তারা কি সবাই অসৎ,ব্রিগেডিয়ার হাসান নাসির ও কর্নেল হাসিনের মতো লোকদের দায়িত্ব দিন সৎ মানুষকে তো দায়িত্ব দেবেন আমরাও জানি,বন্ধু এবং আত্মীয়রা দায়িত্ব পাবে।এই অর্থ যেন অপব্যবহার না হয়?