মাদারগঞ্জে ঘুরতে গিয়ে হেনস্তার শিকার দম্পতি ধর্ষণচেষ্টায় আটক ৩

ফন্ট সাইজ:

জামালপুরের মাদারগঞ্জে হাওয়াই রোডে ঈদমেলায় ঘুরতে যাওয়া দম্পতিকে বখাটে গ্যাং হেনস্তা করে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় মাদারগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চরবওলা গ্রামের শ্রী শিবালু চন্দ্র দাসের ছেলে অনন্ত বাবু দাস (২৯) ও তার স্ত্রী নিশি রানী দাস (২৫) গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ি হতে মোটরসাইকেলযোগে হাওয়াই রোডের পূর্বপাশে ফুটবল খেলার মাঠে ঘুরতে যায়। এ সময় ৩ বখাটে ওই দম্পতিকে সন্দেহজনক জিজ্ঞাসাবাদ, অশালীন গালিগালাজ ও মোবাইলে ভিডিও করে। এতে দম্পতি ও বখাটে মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ১৭-১৮ জন কিশোর একত্রিত হয়ে তাদের মানিব্যাগ, মোবাইল ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। বখাটেরা অনন্ত বাবু দাসকে হেনস্তা করে। তার স্ত্রী নিশি রানী দাসকে শারীরিক হেনস্তা ও ধর্ষণের চেষ্টা চালায়। পরে দম্পতির ডাকচিৎকারে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে গেলে বখাটেরা মানিব্যাগ, মোবাইল, মোটরসাইকেলের চাবি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরদিন এ বিষয়ে অনন্ত বাবু বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদারগঞ্জ থানায় অভিযোগ করেন। এই ঘটনায় মঙ্গলবার উপজেলায় লিজুর মোড় থেকে তিনজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, ছামি, সাঈফ ও জাহিদ। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের বলেন, কোনো গ্যাং কিংবা কোনো মানুষের প্রতি অন্যায় অত্যাচার বরদাস্ত করবো না। দম্পতিকে যারা হেনস্তা করেছে তাদের পরিচয় শনাক্ত করে তিনজনকে আটক করেছি, তাদেরকে মামলা দিয়ে কোর্টে পাঠবো।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন