শ্রীমঙ্গলে ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৯

শ্রীমঙ্গলে ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৯

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আইবুর রহমান আকাশ শ্রীমঙ্গল পৌরসভার বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, আকাশ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদে পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজনৈতিকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া, থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, তারা রাজনৈতিকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন