কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরিফুল

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরিফুল

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। প্রতিমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। এর আগে গত রোববার দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-মোটরসাইকেল আরোহী জাবির হোসেন (১৮), বিজয় (১৮) ও জিৎ (১৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে একটি মোটরসাইকেলযোগে তিন বন্ধু একসঙ্গে ভৈরবের দিক থেকে থেকে দাড়িয়াকান্দি আসার পথে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা মুরগি বহনকারী একটি পিকআপ তাদের উপরে উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন জাবির ও বিজয় মারা যায়। জিৎকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা গেছে।

খবর পেয়ে বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরিফুল আলম রাতেই নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রতিশ্রুতি অনুযায়ী পরের দিন দুপুরে কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ হান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে প্রত্যেক পরিবারের নিকট শরিফুল আলমের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্‌ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন রতন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন