নান্দাইলে জোরপূর্বক শিশুকে বলাৎকার, বিচার চাওয়ায় পরিবারকে হুমকি

নান্দাইলে জোরপূর্বক শিশুকে বলাৎকার, বিচার চাওয়ায় পরিবারকে হুমকি

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে ৯ বছরের এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকারের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। গত গত রোববার সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের জামতলা বাজার সংলগ্ন হাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত একই গ্রামের মৃত সমেদ আলীর পুত্র রেনু মিয়া (৫০)। এ ঘটনায় ভিকটিমের পরিবার বিচার দাবি করলে উল্টো তাদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটি হাওলাপাড়া গ্রামের জনৈক রাজমিস্ত্রির সহকারীর ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত রোববার সকালে শিশুটি জামতলা বাজারে গেলে মুনসুরের ওয়ার্কশপে অবস্থানরত রেনু শিশুটিকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর ডেকে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার করে। বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত।

ভুক্তভোগী শিশুটির বাবা-মা বলেন, আমরা গরিব মানুষ বলে কি বিচার পাবো না। আমরা ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। কিন্তু এখন আমাদের উল্টো ভয় দেখানো হচ্ছে। ওয়ার্কশপের মালিক মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শনিবার রাতে রেনু তার দোকানেই ছিল। পরদিন দুপুরে তিনি এই ন্যক্কারজনক ঘটনার কথা শুনতে পান। অভিযুক্ত রেনুর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ভাই দুলাল মিয়া বলেন, রেনু বর্তমানে হাসপাতালে ভর্তি। বিষয়টি মীমাংসার জন্য আমরা মেম্বারসহ সবাইকে অনুরোধ করেছি। নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে ভিকটিমের অভিভাবক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন