চৌগাছায় গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে আলমগীর (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলমগীর চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর প্রামের মৃত এরশাদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২১শে মার্চ) ভোরে দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাসিলা গ্রামের লক্ষ্মীপুর পাড়ায় ফজলুর রহমানের গোয়ালঘর থেকে গরু চুরি করে পালানোর চেষ্টা করেন আলমগীর। এ সময় মালিকের চিৎকারে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ আহত আলমগীরকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানন্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২শে মার্চ ভোরে তার মৃত্যু হয়। নিহতের বোনের দাবি তার ভাই দীর্ঘ কয়েক বছর মালয়েশিয়া প্রবাস জীবন পার করেছেন। মাত্র কয়েকমাস সে দেশে এসেছে। তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
চৌগাছা থানার ওসি মো. রেজাউল করিম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন