ভোট গ্রহণে ধীরগতি নিয়ে প্রশ্ন তুললেন ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ

ভোট গ্রহণে ধীরগতি নিয়ে প্রশ্ন তুললেন ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ

ফন্ট সাইজ:

ঢাকা-৪ সংসদীয় আসনের শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এ কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করছেন ভোটাররা। ভোট গ্রহণের এই ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ (রবিন)। তবে এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন মানবজমিনকে বলেন, প্রা্র্থীদের পোলিং এজেন্ট আসতে বিলম্ব করায় আমরা নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারিনি। আমরা ১৫ মিনিট বিলম্বে  শুরু করেছি। সকাল ৯টা পর্যন্ত ৫০-৬০ জন ভোটার ভোট দিয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। এ কেন্দ্রে মোট ৩৫৮৮ ভোটার। পুরুষ ভোটার ১৯৮০। মহিলা ভোটার ১৬০৮।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন