ঢালিউডের জনপ্রিয় নায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফীর সম্পর্কের খবর গত কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট হিসেবে পরিচিত। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিদেশ ভ্রমণ প্রায় সব জায়গায় দেখা গিয়েছে তাদের। ভক্ত ও সমালোচকরাও তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা প্রকাশ করতেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, এই সম্পর্ক ভেঙে গেছে। এর আগে কেউ প্রকাশ্যে স্পষ্টভাবে মন্তব্য করেননি, তাই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কৌতূহল রয়ে গেছে। দীর্ঘদিনের জল্পনার পর সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ খুলেছেন তমা।
সরাসরি প্রশ্ন করা হলে, রায়হান রাফীর সঙ্গে এখনো তোমার সম্পর্ক আছে কি? তমা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলেন, আচ্ছা না। বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি জানান, আছে, কিন্তু আগের মতো ওভাবে এখন আর কথা হয় না। অভিনেত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট, রায়হান ও তার সম্পর্কের উষ্ণতা কমে এসেছে। তবে বন্ধুত্ব এখনো টিকে আছে। দীর্ঘদিনের সম্পর্কের রূপ এখন বদলেছে এটাই স্পষ্ট করে জানালেন নায়িকা।

Fazlul karim
২ মাস আগেAll the journalist are crazy.you dont have any other news?