‘এবার ভোট দিতে এসে ঈদের দিনের মতো লাগছে’

‘এবার ভোট দিতে এসে ঈদের দিনের মতো লাগছে’

ফন্ট সাইজ:

ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনের বাড্ডা বেরাইদের একেএম রহমত উল্লাহ কলেজ কেন্দ্রটিতে বৃহস্পতিবার সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরজমিনে দেখা যায়, ভোরের দিক থেকেই বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন।

সকাল থেকেই কেন্দ্রের সামনে পুরুষ ও নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভোটারদের নির্বিঘ্ন ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র‍্যাব ও পুলিশের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।

কেন্দ্রে ভোট দিতে আসা আম্বিয়া বেগম (৪৬) বলেন, এবার ভোট দিতে এসে ইদের দিনের মতো লাগছে। দীর্ঘদিন পর মানুষ ভোট দিতে পেরে সত্যিই উচ্ছ্বসিত।

আরেক ভোটার রোকেয়া আক্তার বলেন, ‘নির্বাচন এমনই হওয়া উচিত। শেষ পর্যন্ত সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হোক—এটাই চাই। কারও জানমালের কোনো ক্ষতি না হোক। জয়-পরাজয় থাকবেই, কিন্তু দেশের স্বার্থে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে পারলেই আমরা খুশি হবো।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন