অসুস্থ রেবিনার বাঁচার আকুতি

অসুস্থ রেবিনার বাঁচার আকুতি

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার শিকারি সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন তালাকপ্রাপ্ত ৫০ বছর বয়স্ক মোসা. রেবিনা। ২৫ বছর আগে স্বামী তালাক দিয়ে ২ বছরের ছেলে সন্তানকে তার ঘাড়ে ঝুলিয়ে রেখে চলে যায়। পরে সন্তান নিয়ে দরিদ্র রেবিনা সবার কাছে বোঝা হয়ে ওঠেন। আয়ের একমাত্র উৎস তার শরীরের হাত আর পা। ছোট্ট শিশু বাচ্চা নিয়ে এর ওর বাড়িতে ঝি-গিরি করে চলতে থাকে সংসার। খেয়ে না খেয়ে দীর্ঘ পথ চলতে চলতে আশ্রয়হীন রেবিনার মাথাগোঁজার ঠাঁই হয় আশ্রয়ণ প্রকল্পের সরকারি বাড়িতে। শিশুটি ধীরে ধীরে বেড়ে উঠলে সংসারে সুখের মুখ দেখবেন রেবিনা এমন সময় ৫ বছর পূর্বে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা নিতে ছুটে যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সুস্থতার চেয়ে আরও খারাপ অবস্থা হয় তার। হঠাৎ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে প্রেরণ করেন। চিকিৎসক বলেন, রেবিনার হৃদযন্ত্রের দুটো ভাল্ব নষ্ট হয়ে গেছে। চিকিৎসা খরচ হবে প্রায় ৫ লাখ টাকা। কিন্তু এতো টাকা জোগাড় করার মতো তার কোনো সামর্থ্য নেই তার। তাই সমাজের সহৃয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন