শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। এরই ধারাবাহিকতায় ঢাকা-১২ আসনের তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৭ টা থেকে ভিড় করছেন ভোটাররা।
সরজমিনে দেখা যায়, সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। লাইনে দাঁড়িয়ে ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোট দিচ্ছেন। কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা তৎপর রয়েছে।
মায়ের সঙ্গে প্রথম ভোট দিতে তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ে এসেছেন রামিসা। তিনি বলেন, ‘ভোট দিয়ে খুবই ভালো লেগেছে, আমি ভোট নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। আমার জীবনের প্রথম ভোট দিয়েছি। এখানে পরিবেশ খুবই ভালো এবং উৎসবমুখর।’
এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপি জোট থেকে মনোনীত প্রার্থী সাইফুল হক, জামায়াত ইসলামীর পক্ষ থেকে লড়ছেন মো. সাইফুল আলম ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব।
