ইতিহাসের শিক্ষা সরকার চর্চা করবে: তথ্যমন্ত্রী

ইতিহাসের শিক্ষা সরকার চর্চা করবে: তথ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

ইতিহাসের শিক্ষা সরকার চর্চা করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গ্রন্থের লেখক হাসান আহমেদ চৌধুরী কিরনের কর্ম উদ্যোগের প্রশংসা করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসেবে আমি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে। আগামীদিন গণমাধ্যমে যদি আমাদের সরকারের এই প্রতিশ্রুতিকে জনগণকে জানাতে পারেন, আমি খুব খুশি হবো। কারণ আমরা বিশ্বাস করি যে, ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে।

ফ্যাসিস্ট সরকারের আমলে ভোটার বিহীন নির্বাচনের নাটকের ঘটনা এবং বিরোধী নেতা হিসেবে কারাবাসের কথা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক বিশ্লেষকদের অনুরোধ করব, সেই সময়ের তিন তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি বেশি করে পোস্টমর্টেম করতে হবে। ফ্যাসিবাদী মনোজগতের মূল উপাদান কোথায় থাকে আরো ভালো করে বুঝতে হবে, আমি যত বেশি বুঝবো জানবো ততবেশি ক্ষমতাসীন দল হিসাবে বা দলের নেতাকর্মী হিসাবে আমার মনোজগতকে বা আমাদের মনোজগতকে আমরা ভাইরাস মুক্ত রাখতে পারব।

জহির উদ্দিন স্বপন বলেন, এই অধ্যায়ন এবং এই ধরনের পুস্তক, এই ধরনের প্রকাশনা এটি হচ্ছে সমাজে এন্টিভাইরাস হিসেবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারব। যদি ‘ফিরে দেখা’ গ্রন্থের সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি।

তিনি বলেন, তিনি বাংলাদেশের বিতর্ক সংস্কৃতিকে অনেক বেশি জনপ্রিয় করেছেন। যে সমাজ বিতর্ককে ভয় পায়, যে সমাজ বিতর্ককে নাকচ করে, সেই সমাজ একটা জলাবদ্ধতায় আটকে যায়। বিশেষ করে তরুণ বয়স থেকেই নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে বিতর্ক এবং বিতর্ক করার জন্য যে ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট, যে ক্রিটিক্যাল অবজারভেশন আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বইয়ের প্রকাশক সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাভিশন টেলিভিশনের হেড অব নিউজ আবদুল হাই সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী প্রমুখ।

সিরু

২ মাস আগে

> যারা মিথ্যাচার, গুজব, অপপ্রচার ও অপমানজনক বক্তব্য প্রচারের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।
> যারা নিজের স্বার্থের বিপক্ষের সত্য প্রচার করেনা এবং গোপন করে তারাও অপরাধী। এসব অপরাধীদের বিচার নিশ্চিত করতেই হবে।

মন্তব্য করুন