ভোট প্রদান শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বলেছেন, ‘আমার জীবনের প্রথম ভোট প্রদান করলাম। আপনারা দলে দলে নির্ভয়ে ভোট দিতে আসুন। আজ দেশের মালিকানা বুঝে নেয়ার দিন।’ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-১১ আসনে একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের বিভিন্ন প্রার্থী সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা মনে করি মানুষ ব্যালটের মাধ্যমের এর জবাব দেবে। আশাকরি প্রশাসন, সেনাবাহিনী, মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, ‘আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। ভোট যেন সুষ্ঠু হয় এজন্য ভোট কেন্দ্র পাহারা দিবো। ভোট সুষ্ঠু হলে জনগণের রায় মেনে নিবো। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’
এই আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন নাহিদ ইসলাম। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপি মনোনীত এম এ কাইয়ুম।
জীবনের প্রথম ভোট দিলাম, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি: নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
