ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান!

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান!

ফন্ট সাইজ:

অবশেষে অনেক ফুটবল ভক্তের বহুদিনের আশা পূর্ণতা পেতে যাচ্ছে। সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের পর্দা নামার পরই ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান।

দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে ইতিমধ্যে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে মৌখিকভাবে সম্মতিতে পৌঁছেছেন জিদান। বৃটিশ সংবাদমাধ্যম টাইমেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ই জুন পর্দা উঠবে বিশ্বকাপের। এবারের আসরের শেষেই ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দেশমের। ২০১২ থেকে দায়িত্বে থাকা এ ফরাসি কিংবদন্তির জায়গায় এরপরই দেখা যাবে রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লীগ জেতানো জিদানকে। আপাতত তার সঙ্গে কোচিং স্টাফের গঠন নিয়ে এফএফএফের চূড়ান্ত আলোচনা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন