চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী

চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী

ফন্ট সাইজ:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘হঠাৎ জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় আগে সারাদিনে পাম্পগুলো যে পরিমাণ তেল বিক্রি করত—তা তিন ঘণ্টাতেই শেষ হয়ে যাচ্ছে।’ ঈদের ছুটি শেষে মঙ্গলবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি তেলের সংকট নিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

জ্বালানি মন্ত্রী বলেন, ‘হঠাৎ করে এমন ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারাদিনে যে তেল বিক্রি করত, সেই তেল ৩ ঘণ্টায় সে শেষ করে ফেলছে। ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে তো।’

সচিবালয়ে তেলের পাম্পগুলো রেশনিং করার ব্যাখ্যা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘প্রবলেমটা হচ্ছিল যে সকাল বেলা, আগে যেমন ট্যাংক লরি ওরা ভরত, সারাদিন তেল থাকত, উদ্বৃত্ত থাকত। কিন্তু সারাদিন এরকম লাইন দিয়ে বিক্রি করার পর উদ্বৃত্ত থাকে না এবং আমাদের ডিপোগুলো থেকে তেল যে ট্যাংক দিয়ে পৌঁছাতে টাইম লাগে। সেইজন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে থাকে না, পরে তো থাকে।’

বোকা লোক

২ মাস আগে

আবার কোন নতুন তত্ত্ব নিয়ে আসছে কে জানে!!

মন্তব্য করুন