‘১৫ বছর কোনো ভোট হয়নি, এবার সুষ্ঠু ভোটের প্রত্যাশা করি’

‘১৫ বছর কোনো ভোট হয়নি, এবার সুষ্ঠু ভোটের প্রত্যাশা করি’

ফন্ট সাইজ:

সেলিম শাহাদী। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে রাজধানীর দনিয়া কলেজ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে মানবজমিনকে বলেন, দীর্ঘ ১৫ বছর পরে ভোট দিতে আসছি আজ সকাল ৭ টা ৩০ মিনিটে। সরকারি কর্মকর্তা হয়েও আমি গত ১৫ বছর ভোট দিতে পারিনি। এবার দেব। আমি প্রত্যাশা করি সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র জিতে যাক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) নির্বাচনী এলাকা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নিয়ে। এ আসনে মোট প্রার্থী ৮ জন। মোট ভোটার ৩,৬২,৫০৬ জন। পুরুষ ভোটার ১,৮৬,৪৬৭ জন। নারী ভোটার ১,৭৬,০৩৪ জন। আর তৃতীয় লিঙ্গ ৫ জন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন