মিরপুর কলেজে ভোটগ্রহণ শুরু হয়েছে। ঢাকা ১৪ আসনের এই কেন্দ্রে বৃহস্পতিবার সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রটি মিরপুর ২ নম্বর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে অবস্থিত। ভোটাররা ব্যপক উৎসাহ, উদ্দিপনা নিয়ে ভোট দিতে এসেছেন। সকাল ৭টা থেকে সেন্টারের সামনে ভোটারদের ভীড় করতে দেখা যায়। এই সেন্টারে ৬টি বুথ রয়েছে। সবগুলোই পুরুষদের।
মো. সামসুল হক নামের এক ভোটার বলেন, ভোটগ্রহণ শুরুর আধা ঘন্টা আগে এসেছি। দীর্ঘদিন পর ভোট দিতে পারছি। আমাদের এলাকার উন্নয়নের জন্য যোগ্য ব্যক্তিকে ভোট দিতে চাই।
ভোট দিয়ে বের হয়ে মো. কামরুক হাসান নামের এক ভোটার বলেন, শেষ কবে ভোট দিয়েছি মনে নাই। এবার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। প্রথমবার ভোট দিয়ে রাব্বি নামের এক ভোটার বলেন, নতুন জামা পরে ভোট দিতে এসেছি। আমার কাছে ঈদের দিনের মতো লাগছে। আশা করছি, সারাজীবন এভাবে ভোট দিতে পারবো।
ঢাকা - ১৪
মিরপুর কলেজে ভোটগ্রহণ শুরু
স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
