নাটোরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

নাটোরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া গ্রামের মৃত জোয়াকুল ইসলাম জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৭) ও ছোটবাদকয়া গ্রামের ফজলু আলীর ছেলে বাবুল আলী (৪০)।

আহতরা হলেন-ভেল্লাবাড়িয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), সিদ্দিক আলীর ছেলে রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫) ও বড়বাদকয়া গ্রামের আজিতের ছেলে মিঠুন (৩০)।

জানা যায়, ইজিবাইকটি লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান।

লালপুর থানার ওসি মজিবর রহমান মানবজমিনকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন