দেশে পেট্রল পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

দেশে পেট্রল পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

ফন্ট সাইজ:

দেশে পেট্রল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, তবে চাহিদার চেয়ে সরবরাহ কম। প্রাপ্তি সাপেক্ষে দেয়া হচ্ছে গ্রাহকদের। সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির এ তথ্য জানান।

সাজ্জাদুল কবির জানান, ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ রয়েছে। এতে পে-অর্ডার করা সম্ভব হচ্ছে না। ফলে ডিপো থেকে নতুন করে তেল তুলতে পারছেন না পেট্রল পাম্পের মালিকরা। যার ফলে পাম্পে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।

এর আগে রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একইসঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরতরা।

সংগঠনটির দাবি, ঈদের আগের দিন একটি জেলা শহরের একটি পাম্পে ১০ হাজার ৫০০ লিটার পেট্রল ও একই পরিমাণ অকটেন মজুত ছিল। তাদের আরেকটি পাম্পে ছিল প্রায় ৮ হাজার লিটার জ্বালানি। স্বাভাবিক হিসেবে এই মজুত কয়েক দিন বিক্রি করার কথা থাকলেও হঠাৎ অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে অল্প সময়েই তা শেষ হয়ে যায়।

এছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে মব সৃষ্টি করে পেট্রল পাম্প খুলিয়ে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বলা হয়, সেখানে জ্বালানি সরবরাহ চলাকালীন লাঠিসোঁটা নিয়ে সব শেষ করে দেওয়া হয়েছে। এমন ঘটনা সব পেট্রোল পাম্প মালিকদের ভাগ্যেই ঘটতে চলেছে। এখানে ন্যূনতম নিরাপত্তা নেই।

Yesmin

২ মাস আগে

Original name of petrol pump owners Associations convenor is Sazzadul karim.Plese corrected.

জনতা

২ মাস আগে

ঠাকুরগাঁও এর একটি বিচ্ছিন্ন ঘটনা যে পাম্প মালিকরাই ঘটায়নি তার কী প্রমাণ আছে। দেশে যুগ যুগ ধরে মাপে কম দেয়া, ভেজাল তেল বিক্রি, কালোবাজারির ইতিহাস আছে, অভিযোগ আছে পাম্প মালিকদের বিরুদ্ধে। দেশের কোথাও সরকারী দামে সিলিন্ডার গ্যাগ পাওয়া যায়না, পাম্প মালিকদের সিন্ডিকেট/সমিতির কারনে। পাম্প মালিক এসোসিয়েশন যদি অন্যায় অজুহাতে এবার প্যাট্রল পাম্প বন্ধি করে তবে, পাম্পগুলো সরকারী মালিকানায় নিয়ে নিলামের মাধ্যমে জনগণকে দিয়ে দিতে হবে।

মাসুদ

২ মাস আগে

এরা মূলত তারেক রহমানের সরকারকে বিপদে ফেলতেই এই কাজগুলো করছে। আর আইনশৃক্ষলা বাহিনী যদি সক্রিয় হয় তাহলে তেলের সমস্যা সমাধান হতে ঘন্টা দুয়েক সময় লাগবে।

মন্তব্য করুন