সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য) শেখ মোমেনা মনি। গতকাল সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি সরজমিন পরিদর্শন করেন। এ সময় সীতাকুণ্ড উপজেলায় যক্ষ্মা (টিবি), এমডিআর-টিবি, ডটস (উঙঞঝ) কার্যক্রম, ম্যালেরিয়া ও এইচআইভি সংক্রান্ত স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, অগ্রগতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করেন। পরিদর্শনকালে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এম. এ. ফয়েজ, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ও উপসচিববৃন্দ, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং বিসিসিএম (ইঈঈগ) ওভারসাইট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিসিসিএম টিমকে সার্বিক সহযোগিতা করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স।