দোহালিয়া ইউপি নির্বাচনে আলোচনায় আজাদ

দোহালিয়া ইউপি নির্বাচনে আলোচনায় আজাদ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে আলোচনায় রয়েছেন হেফাজতে ইসলাম নেতা মাওলানা আবুল কালাম আজাদ। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, প্রচারণা ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নির্বাচনী অঙ্গনে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। দোহালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, নম্রতা, ভদ্রতা, বিনয়ী আচরণ এবং মানুষের সঙ্গে সহজে মিশতে পারার গুণে এলাকায় তার একটি পরিচিতি রয়েছে। সামাজিক প্রয়োজনে এবং প্রতিটি দুর্যোগে মানুষের পাশে থাকার কারণে স্থানীয় অনেকের কাছেই তিনি পরিচিত মুখ।

শিক্ষার মানোন্নয়নে মাওলানা আবুল কালাম আজাদ কাজ করে যাচ্ছেন এক দশকেরও বেশি সময় থেকে। তিনি আননুর মডেল একাডেমি দোহালিয়াবাজারের প্রতিষ্ঠাতা সভাপতির পাশাপাশি এলাকার প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা রাখেন নিয়মিত। সমর্থকদের প্রত্যাশা, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দোহালিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন মাওলানা আবুল কালাম আজাদ। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তার কার্যকর ভূমিকার প্রত্যাশা করছেন তারা।