সারা দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মাহফুজ বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আজ যুবদল রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের দাঁতভাঙ্গা জবাব দেবে। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশে ভীতিকর পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, যুবদল সবসময় অন্যায়, অবিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে আপসহীন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে পিছিয়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর যুবদল সর্বদা সোচ্চার। সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদল ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
