যশোরের অভয়নগরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সরখোলা গ্রামের মৃত মোকসেদ আলী ফারাজীর ছেলে রাশেদুল হক রাসু (৫২) এবং পাইকপাড়া গ্রামের শেখ আকবর হোসেনের ছেলে রিয়াজ শেখ (৩২)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মহিদুল ইসলাম প্রেমবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। রাশেদুল হক রাসু আওয়ামী লীগের সদস্য এবং রিয়াজ শেখ বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
নাশকতার মামলা
অভয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
অভয়নগর (যশোর) প্রতিনিধি
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
