ফ্যাসিস্টদের কোনো অবস্থান তৈরি করতে দেয়া হবে না: খাদ্যমন্ত্রী

ফ্যাসিস্টদের কোনো অবস্থান তৈরি করতে দেয়া হবে না: খাদ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপি সরকার গঠিত হয়েছে এবং আমরা এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। কোনো ফ্যাসিস্ট বা অপশক্তি এসে দেশের ও মানুষের ক্ষতি করবে, তা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ কখনোই মেনে নেবে না।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, এদের কোনোভাবেই অবস্থান তৈরি করতে দেয়া হবে না এবং আগামীতে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে।
রোববার বেলা আড়াইটায় মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল এলাকায় একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত এক মাস ধরে আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিদিন মিছিল ও অবস্থানের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। মানিকগঞ্জ ধানের শীষের শক্ত ঘাঁটি, এখানে কোনো অপচেষ্টাই সফল হবে না। এদিকে রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্ন্নমানের সামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না এবং যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে -এমন হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। একইসঙ্গে তিনি বলেন, কাজের মান খারাপ হলে সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স ও টেন্ডার বাতিল করা হবে। ?সড়কটির কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, প্রকল্পটি শুরুতে ১৮ মাস সময় লাগবে বলে ধারণা করা হলেও প্রকৌশলী, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ইতিমধ্যে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকায় ২ হাজার ২০০ মিটার (২.২ কিলোমিটার) দীর্ঘ এবং ৩.০০ মিটার প্রস্থবিশিষ্ট সড়কটি আধুনিকায়ন ও পাকা করা হচ্ছে। প্রকল্পটির মোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৩০৬ টাকা ২৫ পয়সা।