সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। গতকাল সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা সদরে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাহউদ্দিন। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, এম. সামসুদ্দৌহা, উপজেলা যুবদলের সভাপতি কাজী সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আবু জাফর ভূঁইয়া, আকবর হোসেন, ইদ্রিস মিয়া মনির, সাহেদ আহমেদ, আলমগীর ইমরান, নুর ইসলাম মেম্বার, সরওয়ার কামাল, মোজাম্মেল হক সমির, পৌর যুবদলের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক আবির হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।
সীতাকুণ্ডে বিএনপি’র বিক্ষোভ মিছিল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
