পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। এদের মধ্যে ৪ কিশোরও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
গ্রেপ্তারকৃতরা হলো- কুয়াকাটার যুবলীগ নেতা সাদ্দাম সিকদার (৩২), লতাচাপলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াজ (৫০), ওয়ার্ড যুবলীগ সভাপতি জামাল হাওলাদার (৫৬), যুবলীগ নেতা মজিবর হাওলাদার (৫২) এবং কিশোর তানভীর (১৭), মেশকাত (১৭), আরাফাত (১৬) ও সানাউল (১৭)। মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শনিবার রাত ৮টার দিকে মহিপুর থানার ইউসুফপুর এলাকায় মশাল জ্বালিয়ে মিছিল করছিল। এ সময় মশালসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ ছাড়া বাকিরা নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি। এদের রোববার কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে।
কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
