পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্যবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। রোববার ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ভাদড়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাটমোহর উপজেলার শুকুরভাঙ্গা গ্রামের অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের কৃষক নজরুল হোসেন (৭০)। আহত হাফিজুল ইসলাম (৪০) ও মোজাম আলীকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোভ্যানচালক আব্দুল মমিন কৃষক নজরুল হোসেনসহ কয়েকজনকে নিয়ে অমৃতকুন্ডা হাটে যাচ্ছিলেন। পথে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালক মমিন ও যাত্রী নজরুল হোসেন নিহত হন।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) ট্রাক ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটমোহরে বালুবাহী ট্রাক চাপায় অটোভ্যান চালকসহ নিহত ২
স্টাফ রিপোর্টার, পাবনা
অনলাইন
৩২ মিনিট আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ২ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
