সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনে হবে বিএনপির সমাবেশ

সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনে হবে বিএনপির সমাবেশ

ফন্ট সাইজ:

বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে এই সমাবেশ।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

সমাবেশের স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত পরশু দিন আমরা সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা ঘোষণা করেছিলাম; কিন্তু সেখানে বর্তমানে উন্নয়ন ও বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।
প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগ করা হচ্ছে, হামলা করা হচ্ছে উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, তাদের গ্রেপ্তারে কেন গাফলতি?

তিনি বলেন, দেশের জনগণ নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা মাঠে আছে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।