সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

ফন্ট সাইজ:

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং  দুই শ্যালককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এবং রেনকিন এপার্টমেন্ট থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে সায়লা ফারজানা, তার ভাই রেজাউল আলম শাহীন এবং অন্য আরেক ভাই রয়েছেন।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান। মনিরুলকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন তিনি।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর সায়লা ফারজানাকে ওএসডি করা হয়। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।