ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময় সভা

ফন্ট সাইজ:

সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বেগবান করার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত সামাজিক সংগঠনের ফোরাম ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র মতবিনিময় ও পরিচিতি সভা হয়েছে। গত শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি ও ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য জাবেদ রহিম বিজন এতে সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য মোস্তফা দেলোয়ার ও মাওলানা শরীফ উদ্দিন আফতাবী।

প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের নারী কল্যাণবিষয়ক সমন্বয়ক সানিয়া ইসলাম। সংগঠনের সমন্বয়ক জে. এইচ. হৃদয়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সমন্বয়ক (সার্বিক) হাফেজ রিদওয়ান আনসারী, মাওলানা মোহাম্মদ রেদোয়ান আহমেদ, নুসরাত পিও, সদর উপজেলা সমন্বয়ক কোহিনূর আক্তার প্রিয়াসহ বিভিন্ন উপজেলা সমন্বয়কবৃন্দ। সভায় কার্যনির্বাহী সমন্বয়ক পরিষদের পক্ষ থেকে বক্তারা ফোরাম প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পূর্ববর্তী কার্যক্রম, বর্তমান সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।