নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আজমবাড়ি মোড়সংলগ্ন মহেশ রোডে ঝটিকা মিছিল করেছে শিবপুর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতাকর্মীরা। এ সময় আইমন (২৩) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে এ সময় মিছিলে অংশ নেয়া অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়। গ্রেপ্তার আইমন শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার ওয়ারুক গ্রামের জীবন মিয়ার ছেলে। নবীনগর থানার ওসি মো. মুরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মিছিলে অংশ নেয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।