বান্দরবানে ইসলামপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ২০২৬ সালের তৃতীয় আসরের ফাইনালে দুর্দান্ত জয় পেয়েছে বান্দরবান মেম্বারপাড়া সেভেন সিন্ডিকেট একাদশ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নবাব মোটরস একাদশকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেম্বারপাড়া সেভেন সেন্ডিকেট দলটি। অন্যদিকে রানার্সআপ হয়েছে নবাব মোটরস একাদশ। শনিবার বিকালে (সিএমবি) কলোনি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে মেম্বারপাড়া সেভেন সিন্ডিকেট একাদশ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক এস এম মনজুরুল হক। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাকিব-৭ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্সআপ দলের সফিউল্লাহ।
চ্যাম্পিয়ন মেম্বারপাড়া সেভেন সিন্ডিকেট একাদশকে ট্রফির পাশাপাশি নগদ ৬০ হাজার টাকা এবং রানার্সআপ নবাব মোটরস একাদশকে ট্রফির সঙ্গে নগদ ৪০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। মানবতার সেবায় নিয়োজিত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা।
বান্দরবান ইসলামপুর ফুটবল টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন সেভেন সিন্ডিকেট
বান্দরবান প্রতিনিধি
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
