সভাপতি পাঠান সম্পাদক প্রতীক ওমর

বগুড়ার এপেক্স ক্লাবের নতুন কমিটি

সভাপতি পাঠান সম্পাদক প্রতীক ওমর

ফন্ট সাইজ:

দেশপ্রেম ও আর্তমানবতার সেবার প্রত্যয় নিয়ে কাজ করা সামাজিক সংগঠন এপেক্স ক্লাব অব বগুড়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৭ সালের নতুন বোর্ড নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার বগুড়া শহরের একটি অভিজাত চাইনিজ রেস্তরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের বগুড়ার সভাপতি এডভোকেট নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুদ্দীন সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডিরেক্টর মনোয়ার হোসেন লাভলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক শাহারুল ইসলাম টিটু, জেলা-৭ এর গভর্নর জিএম কামরুল হাসান এবং জেলা-৭ এর গভর্নর ইলেক্ট আহসান হাবীব সেলিম। এ ছাড়াও বগুড়া ক্লাবের এজিএম-এর অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব গাইবান্ধার অতীত সভাপতি রাশিদুল ইসলাম রাসেল এবং মাহফুজ আলী শাহ। এজিএম আহ্বায়ক ছিলেন রেজাউল করিম রেজা। সাধারণ সভায় গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পায়রাবন্দ, মহিমাগঞ্জ, করতোয়া, সৈয়দপুর এবং বগুড়া ক্লাবের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে লাভলু বলেন, এপেক্স ক্লাব হচ্ছে নিজেকে একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাঠশালা। সমাজের পিছিয়ে পড়া ও কম সৌভাগ্যবান মানুষের মুখে হাসি ফোটাতে এপেক্সিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বগুড়া ক্লাবের নতুন নেতৃত্ব আগামী দিনে সেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি। সভার দ্বিতীয় পর্বে ২০২৭ সালের বোর্ড সদস্য নির্বাচনের কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা একেএম রাজিউল্লাহ এবং নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আব্দুল ওয়াদুদ ও শারদী সবনম মিথুন।