চট্টগ্রামের সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপ-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলার বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৭৫জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসাইন ভূঁইয়া এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিনের সীতাকুণ্ড প্রতিনিধি আব্দুল্লাহ আল ফারুক। সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুককে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন মাস্টার নজরুল ইসলাম ও কপিল উদ্দিন। নাহার স্কলারশিপের পরিচালক কাজী হাফিজ আহমেদ অনুষ্ঠানটির আয়োজন করেন।
সীতাকুণ্ডে সাংবাদিককে সম্মাননা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
