সৌদি আরবে মিসাইল হামলায় গফরগাঁওয়ের মামুনের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গফরগাঁওয়ের মামুনের মৃত্যু

ফন্ট সাইজ:

সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আব্দুল্লাহ আল মামুন (৩৪)। উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের মো. শহীদ সওদাগরের ছেলে সে। বুধবার সকালে তার বাবা বিষয়টি নিশ্চিত করেন। গত ৮ই মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে মামুন গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত স্থানীয় ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সৌদি সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের স্বজন মো. শাওন মোড়ল জানান, মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে সন্তানের জনক। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন