এবার তামিলনাড়ুর সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর সিদ্ধান্ত নিলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সম্প্রতি এই ঘোষণা দেন অভিনেতা। নতুন নিয়মে সন্তানের জন্মের আগে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এই ছুটি নেয়া যাবে। স্ত্রীকে সহায়তা এবং নবজাতকের পরিচর্যায় বাবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৯৯৭ সাল থেকেই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন।
সুখবর দিলেন বিজয় থালাপতি
বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
