পুত্রকে নিয়ে হলিউড দর্শনে শাবনূর

পুত্রকে নিয়ে হলিউড দর্শনে শাবনূর

ফন্ট সাইজ:

এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত ছবি ও ভিডিওর মাধ্যমে ভাগ করে নেন তিনি। এবার ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসের বিখ্যাত হলিউড দর্শনে দেখা গেল অভিনেত্রীকে।

জানা গেছে, ছেলের স্কুলে ছুটি থাকায় প্রায় দুই মাসের জন্য অস্ট্রেলিয়া ছেড়ে যুক্তরাষ্ট্রে এখন শাবনূর। এবারের সফরের মূল উদ্দেশ্য ঘোরাঘুরি। দেশটির লস অ্যানজেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবেও আমন্ত্রণ পেয়েছেন তিনি।