১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা

১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা

ফন্ট সাইজ:

দীর্ঘ ১৫ বছর পর আবারো পর্দায় একসঙ্গে ফিরেছেন বলিউড তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খান। আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা গেছে তাদের রসায়ন। সম্প্রতি প্রকাশিত গানটি ইতিমধ্যে ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। ১৯৭৬ সালের জনপ্রিয় ব্যান্ড বনি এমের গানের সুর নতুনভাবে ব্যবহার করা হয়েছে এতে। কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। শাহরুখের নতুন লুকের পাশাপাশি কারিনার উপস্থিতিও বেশ নজর কেড়েছে।