অর্ণবের কনসার্টে অব্যবস্থাপনা

অর্ণবের কনসার্টে অব্যবস্থাপনা

ফন্ট সাইজ:

অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’-এর দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে দেখা গেল বিশৃঙ্খলা। ২০শে নভেম্বর অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও জরুরি কারণ দেখিয়ে তারিখ পরিবর্তন করে ২৭শে নভেম্বর নির্ধারণ করা হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত কনসার্টে টিকিট কিনেও আসন না পাওয়া এবং সাউন্ড সিস্টেমের ত্রুটিতে ক্ষুব্ধ হন দর্শকরা। একপর্যায়ে আয়োজকদের উদ্দেশ্যে দুয়োধ্বনি দেন তারা। তখন পরিস্থিতি সামাল দিতে মঞ্চে আসেন অর্ণব ও তার দল।