নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

ফন্ট সাইজ:

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিন্দা জানিয়ে ব্যবস্থা নেয়ার দা িব জানিয়েছেন জুলাইযোদ্ধারা। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে মুখে সাদা রুমাল বেঁধে একজন যুবক জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যায়। জুলাইযোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই স্মৃতি স্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। বেষ্টনী না থাকায় স্তম্ভটি অনিরাপদ। প্রশাসনকে নিরাপত্তার জন্য জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি তারা। আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দেশকে একটা গোষ্ঠী অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।