নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে সড়কের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৩টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন ব্যক্তি ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বাসটির নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দিলে কাঞ্চন ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
