সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে জরিমানা করাসহ জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নুরনগর বাজারে মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ২ জনকে আটক করা হয়। এ সময় পুশকৃত ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের একজনকে ৫০ হাজার ও আরেকজনকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান।
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, জরিমানা আদায়
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
